সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে দর্জি বিনামূল্যে তৈরি করে দিচ্ছে আর্জেন্টিনার পতাকা

মেহেরপুরে দর্জি বিনামূল্যে তৈরি করে দিচ্ছে আর্জেন্টিনার পতাকা

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর।।

 

আসন্ন ২০২৩ কাতার ফুটবল বিশ্বকাপের উন্মাদনার হাওয়া লেগেছে সারা দেশসহ মেহেরপুরে। মেহেরপুর ফুটবল ভক্ত দর্শকদের পছন্দের দেশের পতাকা ও জার্সি বানাতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা । তবে আর্জেন্টিনার ভক্ত শারীরিক প্রতিবন্ধী দর্জি মিঠু হোসেন ফ্রি পতাকা ও জার্সি তৈরি করে এলাকায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়েছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে কর্মরত দর্জি মিঠু হোসেন জানান সে ম্যারাডোনার একজন ভক্ত। ম্যারাডোনা যদিও খেলা এখন খেলছে না। কিন্তু তার দেশের খেলোয়াড়রা তো খেলছে। যার কারণে সে ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবলদলকে অত্যন্ত ভালোবাসে। ভালোবাসার কাছে টাকার কোনো মূল্য নেই। তাই সে শুধু আর্জেন্টিনাকে ভালোবাসার কারণে সে দেশের পতাকা ফ্রি তৈরি করে দেয় সে জানান অন্য কোনো দেশের পতাকা মোটেই তৈরি করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!