সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় শীতের শুরুতে শীতার্ত মানুষের মাঝে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জলঢাকায় শীতের শুরুতে শীতার্ত মানুষের মাঝে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

 

উত্তরের জেলা নীলফামারীতে জেঁকে বসেছে শীত আর শীতের শুরুতেই শীতবস্ত্র নিয়ে এ অঞ্চলের খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন।

শুক্রবার (১৮ নভেম্বর) জলঢাকা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। প্রতি বছরের ন্যায় এবারো শীতের শুরুতে তার নিজস্ব অর্থায়নে উপজেলাটিতে প্রায় ছয়শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রধান সমন্বয়ক এনামুল হক, ইউপি সদস্য হিলু চৌধুরী, তছলিম উদ্দিন, ফরিদুল ইসলাম, তাইবুর রহমান, তবিবর রহমান

ও ফাউন্ডেশনের এমএ হান্নান টিটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!