সর্বশেষ :
Home / খেলাধুলা / কালিয়াকৈরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালিয়াকৈরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুক্রবার সকালে গ্রীস্মকালী ক্রীড়া প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের আগে বার্ষিক বির্তক প্রতিযোগিতা সুফিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় ভান্নারা ট্যালেন্টপুল জুনিয়র স্কুল বিজয় অর্জন করে।

গোয়ালবাথান এলাকার এ্যাডভেন্টেস্ট সেমিনারী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এসময় আরো বক্তৃতা করেন, উপজেলা শিক্ষাক কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লাহ,কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা  মুশিউর রহমান, জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এ্যাডভেন্টেস্ট সেমিনারী স্কুল এন্ড কলেজের প্রেসিডেন্ট পার্ক ইউন গাউন,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন রানা প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!