সর্বশেষ :
Home / সারাদেশ / সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইল সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যুআর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পূষ্ঠে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত তন্ময় ওই ওয়ার্ডের আর্ফিকা প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পি এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনির ছাত্র।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় বাঁশ দিয়ে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎস্পূষ্ঠ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম তন্ময় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন
সখীপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
তাং ১৬/১১/২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!