মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে দুইদিনব্যাপী কৃষি মেলা ও কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক ফিতা কেটে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
projonmo21.com Popular bangla online newsportal