সর্বশেষ :
Home / সারাদেশ / জাতীয় নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না -কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক 

জাতীয় নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না -কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক 

 

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি:

জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্ত্যব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশের নির্বাচনে কোন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দ্রুত তাদের ডেকে সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্ম মর্যাাদার ক্ষেত্রে কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। সংবিধানের আরটিক্যাল ১২৬ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর তাদের সহযোগীতা করবে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ। তাদের সম্বন্বয়ে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে তিনি দাবি করেন। তার সকল নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ।গতকাল বুধবার সকাল ১০ টার সময় ঐতিহাসিক মুজিবনগর আম্র কাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সকল কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবেল করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই বলে দাবি করেন কৃষিমন্ত্রী । দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়াও ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। ইউক্রেন যুদ্ধের শেষে সমস্যা আর থাকবে না বলে জানান মন্ত্রী। পাশাপাশি ডলার সংকট সমাধানে কাজ করছে সরকার।

এর আগে মন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুজিবনগর আম্রকাননে একটি আম গাছের চারা রোপন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!