সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু করেছে চাষীরা

মেহেরপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু করেছে চাষীরা

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি: জেলাতে আগাম হাইব্রিড জাতের আমন ধান কাটাই মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা শুধু চাষীরা নয় তাদের সাথে সাথে ব্যস্ত সময় পার করছেন দিন মজুররা । ধানের বাম্পার ফলন হওয়াতে এবং দাম ন্যায্য থাকায় স্বস্তির হাঁসি হাঁসছেন চাষীরা। এ দিকে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় কৃষি অফিস তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুর সদরে ৯ হাজার ৭ শত হেক্টর, গাংনী উপজেলাতে১৩ হাজার ৬ শত ১০ হেক্টর এবং মুজিবনগর উপজেলায় ৩ হাজার ৫৫ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমন ধান চাষ হয়েছে। এবং মেহেরপুরে তেমন কোন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ধানের বাম্পার ফলন হবে বলে আশার বাঁধ বাঁধছেন চাষীরা । মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের ইকরা জানান ৪ বিঘা জমিতে আগাম হাইব্রিড জাতের আমন ধান চাষ করেন, তার খরচ হবে ঘরে তোলা পর্যন্ত ৩২ হাজার টাকা কিন্তু তার ৪ বিঘা জমিতে ধান হবে প্রতি কাঠায় ১ মন অর্থাৎ ৪ বিঘাতে ৮০ মন ধান হবে যার বর্তমান বাজার মূল্য ৮০ হাজার টাকা। এ দিকে গাংনীর পাংগাশির মাঠে কথা হয়েছে ধান চাষী জাহাঙ্গীরের সাথে তিনি জানান আড়াই বিঘা জমিতে আগাম হাইব্রিড জাতের আমন ধান চাষ করেছেন তার খরচ হবে ২০ হাজার টাকা, তার ধান হবে ৩০ মন যার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার টাকা তারা জানান আগাম হাইব্রিড জাতের আমন ধান চাষ করে তারা লাভবান হয়েছেন। বছরের শুরুতে বৃষ্টি না হওয়ায় চাষীরা মনে করে ছিলো ধান আবাদ করে তাদের লস হবে কিন্তু পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তির হাঁসি ফুটেছে ধান চাষীদের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!