সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত

 

জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা হতে ফাড়াবাড়ি রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
শনিবার রাত সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে।
আহত, মিন্টু (৩৫) পিতা: গিয়াসউদ্দিন, সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের বাসিন্দা। অপরজন, হাসান (৩০) পিতা: আফাজ উদ্দিন, আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আহত দুজনেই অটো রিক্সা চালক। তারা ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।
আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!