সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

‘কমিউনিটি পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি ও তথ্য দিন সেবাা নিন’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বঙ্গবন্ধু হাটে এই কমিউনিটি পুলিশিং এর কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগীতা চেয়ে তিনি বলেন পুলিশ জনতার বন্ধুত্বে সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার ও অপরাধ নির্মুল এবং সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
গোলনা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান
এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায়
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,
জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, থানা এসআই উজ্জল সরকার, শিমুলবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ জাহেদ আলী, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক, ধর্মপাল ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনি প্রমুখ।
পরে সভা শেষে এলাকায় গরু মাদক ও জুয়া এবং চুরি সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে কমিনিউনিটি পুলিশিং এর কার্যক্রম বৃদ্ধি হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!