নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
উপজেলার বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ওই চিত্রাংকন প্রতিযোগিতায় সফিপুর আইডিয়াল স্কুলের আয়োজনে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শাখার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে সেরা ১৫০ জনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান বলেন, শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিত্রাংকনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটে। আমারা প্রতিবছরই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করে থাকি।

ওই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক ও অবিভাবকেরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal