মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে শিয়ালের আক্রমণে মহিলা ও শিশুসহ ৬জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সাহারবাটি গ্রামের বালিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো,গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের রব্বান শেখ এর ছেলে আক্কাস আলী (৪০),সাহারবাটি গ্রামের বালি মাঠ পাড়ার নিয়াজুল ইসলামের ছেলে নাফিম হাসান (১২), একই পাড়ার মৃত ছৈরুদ্দিনের ছেলে নাজির শাহ (৬৫), আব্দুর রহমানের ছেলে নিয়ামত আলী (৬৩), সামসুদ্দিনের ছেলে মামুন (২৮) ও শাহান আলীর স্ত্রী আঁখি খাতুন (২০)।
আহত ভ্যান চালক আক্কাস আলী জানান, সাহারবাটি চারচারা থেকে চৌগাছার দিকে আসার সময় দেখতে পান নাজিরশাহ নামক একজনকে একটি শিয়াল কামড় দিয়ে টানা ছেড়া করছে। এ সময় তিনি ছুটে গিয়ে শিয়ালের চোয়াল ধরে টেনে আহত নাজির শাহকে উদ্ধার করেন। উদ্ধার করতে গিয়ে ভ্যান চালক আক্কাস আলির ডান হাতে কামড় দেয় শিয়াল।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে বালিপাড়া এলাকায় হঠাৎ করেই একটি শিয়াল বাড়ি এবং রাস্তায় যাকেই সামনে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। এ আক্রমণে মহিলা ও শিশুসহ ৬জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া আফরোজ আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।এবং ৬ জনের মধ্যে আখিঁ খাতুন, নিয়ামত ও নাজির শাহকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করার কথা থাকলেও প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় সকলকেই রেফার্ড করেন।
এদিকে খ্যাপা শিয়ালটির আক্রমণ থেকে বাঁচতে গ্রামবাসি সকলে মিলে শিয়ালটিকে মেরে ফেলে বলে জানা যায়।
projonmo21.com Popular bangla online newsportal