সর্বশেষ :
;
Home / লিড নিউজ / কালিয়াকৈরে চাঁদা বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে চাঁদা বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা টু কালামপুর আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও থ্রী হুইলার থেকে প্র্রতিদিন ও মাসিক চাঁদা বন্ধের দাবিতে অটোরিকশা চালকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার সকালে উপজেলার কালামপুর এলাকার শিল্প কুঞ্জের সামনে প্রায় দুই শতাধিক অটোরিকশা চালকরা অটোরিকশা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা অভিযোগ করে বলেন দৈনিক অটোরিকশা প্রতি ২০ থেকে ৩০ টাকা ও মাসিক ১৫০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ করেন। কতিপয়  ব্যক্তি জরিত বলে জানান অটোরিকশা চালক সাইফুল ইসলাম।আরেক ভুক্তভোগী চালক মনসুর আলী বলেন হাইওয়ে পুলিশের কথা বলে টাকা নেয় তারা বলেন আমাদের অটোরিকশা পুলিশ ধরলে আলিম ছারিয়ে আনবে। কিন্তু আমরা তো চন্দ্রা মোরে যেতে পারিনা পার্টি অফিস থেকে দুরে থাকতে হবে তাহলে কেন টাকা দিবো তাদের। দেলোয়ার হোসেন নামের অটোরিকশা চালক বলেন আমরা যদি চাঁদা না দেই তাহলে আমাদের চন্দ্রা মোরে রিক্সা নিয়ে উঠতে দিবেনা।এ নিয়ে গতকাল মিটিং করেছে আলিমরা আমরা যাইনি বলে আমাদের হুমকি দিয়েছে।

এসময় দুই শতাধিক অটোরিকশা চালক মিছিলে অংশ নেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;