নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে শুক্রবার বিকেলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের নিজস্ব আব্দুল হাকিম মঞ্চে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বক্ততৃা করেন, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাকিব উল ইসলাম, বোর্ডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, অভিভাবক মোতালেব হোসেন, ফাতেমা বেগম, জোসনা খাতুন, শিক্ষিকা রাফেজা বেগম, মমতাজ আক্তার শ্যামলী, বাহারুল আলম, সুজন সিনহা, সোলায়মান হোসেন অপু প্রমুখ।

মা সমাবেশ,ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্বরে
এসময় প্রতিষ্ঠানের প্রায় দুইশতাধিক মা’দের উদ্যোশে বক্তরা বলেন, সন্তানরা যাতে মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে মাদের নজরদারী বাড়াতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধূলায় উৎসাহ যোগাতে হবে। পরে প্রতিষ্ঠানের তৃতীয় সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal