সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীর করমদীতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন

গাংনীর করমদীতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন।

 

স্থানীয়দের ধারণা, সৌদি প্রবাসী করমদী গ্রামের হাসান আলীর দ্বিতীয় স্ত্রী রেকছােনা খাতুন (৩৬) বিষপানে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে বমি করার কারণেই এমনটি সন্দেহ হয় স্থানীয়দের।

তবে হাসানের নিকট আত্মীয়রা বলছে,রেকছােনা বিষপানে মারা যায়নি। যেহেতু বিষের কােন গন্ধ তার মুখ থেকে পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যরাতে রেকছােনা খাতুনের মৃত্যু হয়। রেকছােনা খাতুন গাংনী উপজেলার রামনগর গ্রামের আনসার আলীর মেয়ে।

 

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আব্দুল হামিদ জানান,রেকছােনা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বমি করে এবং অসুস্থ্য হয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় (করমদী) সন্ধানী হাসপাতালে নিয়ে যায়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে,সেখান থেকে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নেয়া হয়। ধীরে-ধীরে তার শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দেয় । পরর্বতীতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর রেকছোনা খাতুন মৃত্যুরকােলে ঢলে পড়ে।

 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রেকছােনাকে চিকিৎসা দেয়ার আগে মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে বিষয় এখনও পরিস্কার নয়।

 

গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেকছােনার কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!