নিজস্ব প্রতিবেদক:
কোনাবাড়ী মেট্রো থানার বাইমাইল এলাকায় এক তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে মঙ্গলবার দুপুরে পুলিশ মোঃ রানা হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত যুবক হলো, গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবু বক্কও সিদ্দিকের ছেলে মোঃ রানা হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাইমাইল এলাকার হোসেন আলীর টিনশেডের একটি কক্ষে গত ১৭ জুন ও ২৮ জুলাই দিনে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোঃ রানা হোসেন। পরে সেই ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। বিষয়টি গত কয়েকদিনে এলাকায় জানাজানি হলে ওই তরুণি মঙ্গলবার সকালে কোনাবাড়ী
থানায় একটি অভিযোগ দেন। পুলিশ এ অভিযোগের ভিত্তিতে দুপুরের দিকে অভিযুক্ত মোঃ রানা হোসেনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত মোঃ রানা হোসেনকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,
গ্রেপ্তারকৃত মোঃ রানা হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal