সর্বশেষ :
Home / সারাদেশ / পোস্ট অফিসের জমিতে অবৈধ বাজার

পোস্ট অফিসের জমিতে অবৈধ বাজার

 

হাসানুজ্জামান সিদ্দিকী, নীলফামারী:

ছালেক চৌধুরী তার ছেলে মাহামুদুল হোসাঈন সিহাবকে দিয়ে নিজেই একটি বড় মুদি দোকান প্রতিষ্ঠা করে ব্যাবসা সহ ওই মুদি দোকানে সরকারী ভাবে পোস্ট অফিসের কাজের জন্য বরাদ্দকৃত কম্পিউটার, ল্যাপটপ ও স্ক্যানার মেশিন ব্যবহার করে ব্যক্তিগত কাজে ব্যাবহার ও ব্যবসা করছেন। এছাড়া তিনি মাংসের দোকান, কাঠ ব্যবসায়ী বাবুল মেম্বারসহ শাক ব্যবসায়ী একরামুল, টন্ডু, মিজানুর ও পান ব্যবসায়ী আলতাব হোসেনের নিকট হতে প্রতি মাসে মাসিক ভাড়া আদায় কররন যার পরিমান প্রায় ৪ হাজার টাকা।

 

এ বিষয়ে পোষ্ট অফিসের কর্মকর্তা ছালেক চৌধুরী বলেন যে, তার পৈতৃক সম্পত্তি পোষ্ট অফিসের জাগয়া। এ জন্য তিনি মাসে মাসে ভাড়া তুলেন সব দোকান থেকে।

 

এদিকে পোষ্টকর্তা ছালেক চৌধুরী’র এমন কর্মকান্ডে ওই জায়গায় বর্তমানে তিনটি গ্রুপের সৃষ্টি হয়েছে।

 

একদিকে পোষ্ট কর্মকর্তা পৈত্রিক সূত্রে দাবীদার ও অন্যদিকে ব্যবসায়ীদের তৎপরতা এবং এলাকাবাসীর মধ্যে সুবিধা বঞ্চিত একটি পক্ষ। এই তিন পক্ষের মধ্যে বর্তমানে ত্রিমুখী সংঘর্ষের আশংখা করছেন।

 

এমন পরিস্থিতিতে অত্র বাজারের ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দারা প্রশাসন সহ জেলা পোষ্ট অফিসের সার্বিক সহায়তা কামনা করেছেন। যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে পোষ্ট অফিসের সরকারী জায়গা নিয়ন্ত্রণে রাখে পোষ্ট অফিস।

 

এ বিষয়ে নেকবক্ত পোষ্ট অফিসের কর্মকর্তা অভিযুক্ত ছালেক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমার পৈতৃক সূত্রে দানকৃত জায়গা এই পোষ্ট অফিস। এখানে আমি কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব পালন করছি। সরকারী জায়গায় দোকান বসিয়ে ভাড়া তুলছেন এমন প্রশ্নে ছালেক চৌধুরী বলেন, ভাড়া সরকারের খ্যাতে জমা করেছি। দোকানঘর ভাংচুর করেছি আমার বিরুদ্ধে এ সব মিথ্যা অভিযোগ। এ বিষয়ে জেলা পোষ্ট কর্মকর্তা রমজান আলী গণমাধ্যমকে বলেন, পোষ্ট অফিসের জায়গা এটি।ছালেক চৌধুরী পৈতৃক সম্পত্তি হবে কেন? দাতা সদস্য হতে পারেন তাই বলে জমির দাবী তিনি করতে পারেন না। বর্তমানে জমি নিয়ে ত্রিমুখী সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এমন প্রশ্নে জেলা পোষ্টকর্তা বলেন, যেহেতু পোষ্ট অফিসের ওই সরকারী জমি নিয়ে ত্রিমুখী বিরোধ সৃষ্টি হয়েছে সেহেতু স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পোষ্ট অফিসের সরকারী জায়গা খালি করে পোষ্ট অফিসের নিয়ন্ত্রণে আনা হবে। ওখানে কেউ কোনরুপ ব্যবসা করতে পারবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, শুনেছি এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি ।

 

সময় স্বল্পতার জন্য দেখার সুযোগ হয়নি। বিষয়টি যেহেতু পোষ্ট অফিসের সেহেতু জেলা পোষ্টা বিভাগ যদি কোন সিদ্ধান্ত গ্রহন করে সেখানে উপজেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!