জাহাঙ্গীর আলম সবুজ ,মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলায় পাট ঘরে তোলার মৌসুম চলছে, দীর্ঘ দিন যাবৎ এ অঞ্চলের পাট চাষিরা ছিল বিপাকে কারণ ভরা বর্ষা মৌসুমে ছিল না পানি, কোন রকমে পাট জাগ দিয়েছিলেন, কিন্তু এখন পাট নিয়ে ঘরে তোলার সময় পার করছেন চাষী ও পাট ব্যবসায়ীরা।এ জেলায় সিংভাগ চাষিরা পাট জাগ খলাতেই ভিজা পাট বিক্রি করে দেন। মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে যে এখনো উৎপাদনের ৪০/৪৫ ভাগ পাট ঘরে তোলার কাজ করতে পারে নি পাট চাষিরা ও ব্যবসায়ীরা। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ,দিনদত্ত,হিজুলী , রঘুনাথপুর ইসলামনগর ঘুরে দেখা যায় রাস্তার দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে আড়া তৈরি করে পাট মেলে শুকাতে দেয়া হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিম্নচাপের কারণে থেমে থেমে বৃষ্টি শুরু হতে থাকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টি হয়।যার কারণে পাট শুকাতে সমস্যা সৃষ্টি হয়েছে। হিজুলী এক ব্যবসায়ী জানান তার প্রায় আনুমানিক ৮০-৯০ মন পাট হবে শুকাতে দিয়েছেন কিন্তু বৃষ্টির কারনে পাট শুকাতে পারছেন না। তিনি বলেন বৃষ্টির কারনে তার পাটের রং খারাপ হয়ে যাবে সে কারণে তার লছ হবে তিনি বলেন প্রতি মন পাট ভেজার কারণে ২-৩শত টাকা দাম কম হবে। ইসলামনগর গ্রামের পাটচাষি ইব্রাহিম জানান পাট চাষে যে হারে খরচ বৃদ্ধি হয়েছে তার মধ্যে আবার বৃষ্টির পানি তে পাট ভিজে ক্ষতির সম্মুখীন হয়েছি লাভতো দুরের কথা চালান উঠবে কিনা সন্দেহ আছে।
projonmo21.com Popular bangla online newsportal