মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে শিক্ষক-সুপারভাইজারগণের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট), সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর ট্রেনিং কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিংকন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক কবীর আহমেদ মোল্লা।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আক্তার ও সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আব্দুল করিম।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ এর সঞ্চালনায় মউক এর অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
projonmo21.com Popular bangla online newsportal