সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  আইসিটি সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  আইসিটি সামগ্রী বিতরণ

 

জসীমউদ্দীন ইতি,ঠাকুরগাঁও প্রতিনিধি : তৃণমুল পর্যায়ে স্কুল, কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি দপ্তরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের আইটি ও আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়নে ঠাকুরগাঁও সদর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে কম্পিউটার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে এই কম্পিউটার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ ও মাশহুরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান।

বক্তারা আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে তৃণমুল পর্যায়ে স্কুল, কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি দপ্তরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের আইটি ও আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়নের উপরে গুরুত্ব আরোপ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর যুবলীগের আহবায়ক মো: রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিষ্ট ফোরামের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন ইউয়িনের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ ও সাংবাদিকরা।

সে সময় ঠাকুরগাঁও সদর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে কম্পিউটার বিতরণ করা হয়। পরবর্তীতে আরো ১২টিসহ মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে কম্পিউটার বিতরণ করা হবে বলেও জানান আয়োজকরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান জানান, সদর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে, শিক্ষাক ও শিক্ষার্থীদের আইটি ও আইসিটিতে দক্ষতা বৃদ্ধিতে ঠাকুরগাঁও সদর উপজেলার পক্ষ থেকে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ০৮টি ও পরবর্তীতে ১২টিসহ মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে কম্পিউটার বিতরণ করা হবে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

নানা কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ”টেকসই উন্নয়নে –নবায়নযোগ্য জ্বালানি এই প্রতিপাদ্যকে সামনে রেখে” গণপ্রকৌশল দিবস-২০২২ ও আইডিইবি’র ৫২তম গৌরবজ্জল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও র‌্যালির আয়োজনসহ নানা কর্মসুচি পালিত হয়েছে। ইনসটিটিউড অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার দিনব্যাপি জেলা প্রশাসক কার্যালয চত্বরে এসব কর্মসূচিতে দিবসটি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশি। বিশেষ অতিথি ছিলেন নেসকো লি: এর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ। অনুষ্ঠানে আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলামের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নেসকো লি: এর সাবেক নির্বাহী প্রকৌশলী অরুনাংশু সেন, আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি সাঈদ হাসান চৌধুরি প্রমুখ।

বক্তারা প্রকৌশলীদের কাজ ও কাজে গুরুত্ব সর্বত্র তুলে ধরার আহবান জানান । সে সময় তারা প্রকৌশলীদেও পেশাগত উন্নয়নে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতার আহবান জানান।

পরে দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশি’র নেতৃত্বে আইডিইবি চত্বর থেকে প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে মিলিত হয়।

এসময় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ব্যক্তিবর্গ, সমাজসেবি, শিক্ষকবৃন্দ ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সে সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!