হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
কমিউনিটি পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি ও তথ্য দিন সেবাা নিন এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কমিউনিটি পুলিশিং এর কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
রবিবার বিকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা সাইডনালা বাজার মাঠে কমিউনিটি পুলিশিং ইউনিয়ন কমিটি আয়োজিত আলোচনা ও পরিচিতি সভা ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির,
বক্তব্য রাখেন, থানার ওসি তদন্ত আব্দুর রহিম,
এস আই জাহাঙ্গীর, ইউপি সচিব তছলিম উদ্দিন, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, মিজানুর রহমান, শিক্ষক রমানাথ রায়, ব্যবসায়ী আশরাফুল ইসলাম, মকবুল ভেন্ডার, তরুন ব্যাবসায়ী মেরাজ হোসেন,প্রমুখ।
সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার করে প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির বক্তব্য বলেন সমাজ থেকে সকল অন্যায়, অত্যাচার ও অপরাধ নির্মুল করার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ ব্যাবস্থা গড়ে তোলা সম্ভব।আর এই সুন্দর সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে সভা শেষে ইউনিয়নে গরু চুরি সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ইউনিয়ন সহ ওয়ার্ড ও পাড়া কমিটি গঠন করার মাধ্যমে বালাগ্রাম ইউনিয়নের কমিনিউনিটি পুলিশিং এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ কে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।
projonmo21.com Popular bangla online newsportal