মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন এম এ লিংকন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নুরুজ্জামান পাভেল।
রবিবার সকাল ১০ টার সময় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষ দুপুর ১২ টার সময় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন সিরাজুল ইসলাম। নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক সময়ের কাগজ ও বিডি স্টার টিভি নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুরের কন্ঠ ডট কম এর সম্পাদক ও প্রকাশক এম এ লিংকন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলফিকার আলী কানন ও হারুন অর রশিদ রবি।
সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এশিয়ান টেলিভিশনে সাংবাদিক নুরুজ্জামান পাভেল এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লিটন মাহমুদ।
এছাড়া অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মাসুদ রানা(দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি),
আজকের পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি (যুগ্ম সাধারণ সম্পাদক), আসাদুল্লাহ আল গালিব (অর্থ সম্পাদক), ইজাজউদ্দিন ছোটন( দপ্তর সম্পাদক), রহিদুল ইসলাম রাসেল (সাংগঠনিক সম্পাদক)।
নির্বাচন পর্যবেক্ষন করেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম, জেলা প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহাবুব চান্দু, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমেন, বাসস এর জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী, সহকারী নির্বাচন কমিশনার আবুল কাশেম অনুরাগী, বদরুজ্জামান লাল্টু সহ বিশিষ্ট জনেরা।
নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন গাংনী থানা পুলিশের একটি টিম।
projonmo21.com Popular bangla online newsportal