সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈর ও আশুলিয়ায়   দুই গ্রামের এগার বসতবাড়ীতে দূর্বৃত্তের আগুন, আতঙ্কে এলাকাবাসি

কালিয়াকৈর ও আশুলিয়ায়   দুই গ্রামের এগার বসতবাড়ীতে দূর্বৃত্তের আগুন, আতঙ্কে এলাকাবাসি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি ও বাইদগাও গ্রামে শনিবার রাতে একদল দূর্বৃত্তরা ১১টি বসতবাড়িতে একযোগে আগুন দিয়েছে। এতে ওই দুই গ্রামে রাতেই আগুন আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করে রাত্রিকালীন পাহারা জোড়দার করার ব্যবস্থা করেছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ বাড়ীর লোকজন জানান, গত রাত দুইটা থেকে তিনটার মধ্যে চাতৈলভিটি এলাকার দূর্বৃত্তরা আলাল মাষ্টার এবং নূর মোহাম্মদের বসতবাড়িতের দুইটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় দূর্বৃত্তরা প্রতিটি বাড়ীর বাহির থেকে তালা লাগিয়ে আগুন দেওয়াতে আগুন লাগা ঘরে আটকা পড়ে কয়েকজন ঘুমন্ত নারী পুরুষ। তাদের ডাকচিৎকারে বাড়ীর অন্য ঘরের লোকজন এসে তালা ভেঙ্গে আটকা পড়া লোকজনকে বের করেন।

অপরদিকে একই গ্রামের পাশবতর্ী গ্রাম আশুলিয়া থানা এলাকার বাইদগাও গ্রামের হযরত আলী, শওকত আকবর,আজিজুল হক, মৃত মফিজ উদ্দিন,শাহাবুদ্দিন, দিপু, আক্কাস প্রফেসর, মিয়াজ উদ্দিনদের বসতবাড়ীতে একই কায়দায় দূর্বৃত্তরা আগুন দেয়। এসময় বাইদগাও গ্রামের আগুন দেওয়া ঘরের ভিতর আটকা পড়া লোকজনের ডাক-চিৎকারে প্রতিবেশি ও পাশের ঘরের মানুষ সিটকারী খুলে দিয়ে আটকা পড়া মানুষদের উদ্ধার করেন। এসময় খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করে।

চাতৈলভিটি গ্রামের ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক আলাল হোসেন মাষ্টার,নুর মোহাম্মদ ও বাইদগাও গ্রামের ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক হযরত আলী,শওকত আকবর, আজিজুল হক জানান, কিছু বুঝে উঠার আগেই কে বা কারা কয়েকটি বাড়ীতে ঘরের বাহির থেকে তালাবদ্ধ করে রেখে ঘরের টিনের চাল, রান্নার ঘর, ধানের গোলা, গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে গ্রামের মানুষের মধ্যে আগুন আতংক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, এ ঘটনাটি আমাদের কেউ এখন পর্যন্ত জানায়নি। আমাদের জানানো হলে আমরা ঘটনাস্থলে অবশ্যই যেতাম।

এব্যাপারে আশুলিয়া থানার এসআই নূর মোহাম্মদ জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করছেন। কারা এ রকম ঘটনার সাথে জড়িত তদন্ত করে আইনের আওতায় আনা হবেে

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;