সর্বশেষ :
Home / সারাদেশ / নানা কর্মসূচিতে জাতীয় সংবিধান দিবস পালন

নানা কর্মসূচিতে জাতীয় সংবিধান দিবস পালন

 

মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালীর মধ্যে দিয়ে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ আবু হেনা মিলন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ, সাংবাদিক মুজাহিদ মুন্না প্রমুখ। এ দিকে সংবিধান দিবস উপলক্ষে এর আগে সকালে একটি র‍্যালী বের করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্ব র‍্যালীটি জেলা শিল্প থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালীতে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, এনডিসি গোলাম রাব্বানীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!