সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতারণা মামলায় আটক-১

কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতারণা মামলায় আটক-১

 

 

মোঃআসাদুজ্জামান নুর

 

গাজীপুরের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতারণা করে চাকুরী, শিক্ষা বৃত্তি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শত শত নারীর কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বীনা দেওয়ান নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের তিলক দেওয়ানের স্ত্রী সালমা খন্দকার শাওমী (৩৫), কামাল উদ্দিন দেওয়ানের পুত্র তিলক দেওয়ান (৩৫) ও স্ত্রী বীনা দেওয়ান (৫৫) এবং মোক্তারপুর গ্রামের হাসেম খন্দকারের কন্যা শাহনাজ খন্দকার শাহীন (৪০) দীর্ঘদিন যাবৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক”, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে “হাসুমনি’র সম্প্রীতি” ও “শাহীন টিউটোরিয়াল” নামে একাধিক সংস্থা খোলে। তারা দেওয়ান মার্কেট, মোক্তারপুর বাজারসহ বিভিন্ন স্থানে অফিস নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকুরী, শিক্ষা বৃত্তি, হাজিরা বোনাস, পেনশন, রেশন ও বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে শত শত নারীদের কাছ থেকে প্রতারণা পূর্বক প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে গেলে ভুক্তভোগী নারীরা তাদের টাকা ফেরত চাইলে প্রতারকরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী শাহিনুর আক্তার রিমা বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ০৩, তারিখঃ ০২/১১/২২।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের কামাল উদ্দিন দেওয়ানের স্ত্রী প্রতারক বীনা দেওয়ানকে বুধবার রাতে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান চলমান আছে। বীনা দেওয়ানকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;