মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মুমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক জুয়েল,মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মুহাঃ আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা,ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা তাঁতীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা লীগের নেতৃবৃন্দ সহ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ মোমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আঃ সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এরপূর্বে দলীয়, জাতীয় কালো পতাকা উত্তোলন করা হয়। এবং আওয়ামী লীগ,মহিলালীগ যুবলীগ,তাঁতীলীগ ছাত্রলীগ, নেতৃবৃন্দ পুস্তকস্তবক অর্পণ করেন।
projonmo21.com Popular bangla online newsportal