সর্বশেষ :
Home / লিড নিউজ / তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে গাজীপুরে মশাল মিছিল

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভক তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২রা নভেম্বর বুধবার রাত ৮ টায় কালিয়াকৈরে একটি বিশাল মশাল মিছিল করা হয়েছে।

 

কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির বাবুর নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

মিছিলে কালিয়াকৈর পৌর ছাত্রদল, কালিয়াকৈর উপজেলা ছাত্রদল, কালিয়াকৈর ডিগ্রী কলেজ , বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ, কোনাবাড়ী ডিগ্রী কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি ডিগ্রী কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর পৌর ছাত্র দল কতৃক আয়োজিত মশাল মিছিলটি উপজেলার আনসার একাডেমি এলাকা থেকে শফিপুর বাজারে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!