সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে  ২শ ১০ জন নবজাতকের জন্ম

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে  ২শ ১০ জন নবজাতকের জন্ম

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারী জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছে ২শত ১০ জন নবজাতক।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানাযায় এই তথ্য

যা এই উপজেলায় সর্বোচ্চ রেকর্ড।

স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পেয়ে প্রসূতি মায়েরা খুশি। এদিকে স্বাস্থ্য সেবা বৃদ্ধি পাওয়া প্রসুতি রোগী সহ বিভিন্ন রোগী ও জনগনের আস্থা বাড়ছে এবং প্রসুতি রোগীদেরও প্রসব পূর্ববর্তী যাবতীয় সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ নিয়মিত সরবরাহ করা হচ্ছে বলে জানান প্রসুতি রোগীরা।।

 

এ বিষয়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ প্রতিবেদককে জানান, আমরা জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। একটি সময় ছিলো হাসপাতাল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতো।সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায়। তাই স্বাস্থ্যসেবায় জন রোগীদের হাসপাতালে আসার আহ্বান জানান। তিনি আরো জানান, গত সেপ্টেম্বর মাসে ১০৫ টি এবং অক্টোবর মাসের ১০৫ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ডেলিভারি মায়েদের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ৮ জন মিডওয়াইফ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এবং অভিজ্ঞ মেডিকেল অফিসার সহ প্রসুতি রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, মিড ওয়াইফদের আলাদা ডিউটি রুম, সার্বক্ষণিক চিকিৎসা সেবা এবং আমাদের স্বাস্থ্য কর্মীদের প্রচার প্রচারনায় ক্রমেই ডেলিভারি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ জনবল সংকট সহ দালালদের দৌরাত্ম সহ বিভিন্ন সমস্যার কারনে এ সেবা ব্যাহত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!