সর্বশেষ :
Home / সারাদেশ / রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখকে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি।

রবিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। এ সময় প্রধান শিক্ষককে বহিস্কার করে ম্যানেজিং কমিটির কো-আপ সদস্য কামরুল গাজীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামি ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষককের বিরুদ্ধে তদন্ত করে তদন্ত প্রতিবেদন বিদ্যালয়ের সভাপতির কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়।

প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখকে সাময়িক বরখাস্ত

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহকারী শিক্ষক শিলা পারভীন, সহকারী শিক্ষক তপন সাহা, অভিভাবক সদস্য সুবল দেবনাথ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চায়না বেগম।

স্থানীয় ও বিদ্যালয় সুত্রে জানা যায়, বিদ্যালয়ের হিসাবসহ বিভিন্ন অনিয়মের কারনে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে দুই বার কারন দর্শানো নোটিশ প্রদান করেন বিদ্যালয়ের পরিচালনা(ম্যানেজিং) কমিটি। ওই কারন দর্শানো নোটিশের সন্তোষ জনক জবাব দেননি তিনি।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কাইয়ুম জানান, বিদ্যালয়ের হিসাব নিকাশ দেন না তিনি, নিয়মিত স্কুলে থাকেন না, স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে খাতাপত্র তার কক্ষে রেখে কক্ষ তালা দিয়ে চলে যান। রবিবার (৩০ অক্টোবর) বিকেল চারটায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিশেষ সভা ডাকা হয়। বিকেলে বিদ্যালয়ে গিয়ে দেখি প্রধান শিক্ষকের কক্ষ তালা দেওয়া। অন্য শিক্ষকদের কাছে প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে তারা বলেন প্রধান শিক্ষক দুপুর ২ টার দিকে স্কুল থেকে চলে গেছেন।

তিনি আরও বলেন, স্কুলে দুপুর ১ টা থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছিল। প্রধান শিক্ষক কিভাবে পরীক্ষা চলাকালিন সময় তার কক্ষ তালা দিয়ে সভাপতির কাছে না শুনে স্কুল থেকে চলে যান। তিনি জানেন ম্যানেজিং কমিটির সভা রয়েছে।

সভাপতি বলেন, রবিবারের মিটিংয়ে প্রধান শিক্ষক শাহজাহান শেখকে ২০০৯ এর ৩৮ (চ) ধারায় সাময়িক বরখাস্ত করে সিনিয়র সহকারী শিক্ষক আবু সাহিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বরখাস্তের চিঠি সরকারী দপ্তরে দেওয়া হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখের কাছে মোবাইল ফোনে বক্তব্য জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন, স্বাক্ষাতে কথা বললো। মোবাইলে কোন কথা বলবো না।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা আমার জানা নেই। বরখাস্ত করলে বোর্ড বিষয়টি দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!