সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় কার্তিকের ঘন কুয়াশা দিচ্ছে শীতের আগমনী বার্তা 

জলঢাকায় কার্তিকের ঘন কুয়াশা দিচ্ছে শীতের আগমনী বার্তা 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব নীলফামারীর জলঢাকায় তেমনটা না পড়লেও দেশের অন্যান্য স্থানে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টির পর থেকেই রাতে ও ভোরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।শুক্রবার রাত থেকে শনিবার ভোর ৭ টা পর্যন্ত নীলফামারীর জলঢাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল।

 

এ ঘনকুয়াশায় উপজেলার ছোট-বড় সব সড়কে দূরপাল্লার সহ সকল যানবাহন গুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। কার্তিকে এমন কুয়াশা দেখে সাধারণ মানুষ মনে করছেন- এটা যেন আগাম শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে।

 

উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেন ও জান্নাতুল ফেরদৌস মানিক বলেন, ‘কার্তিকের ১৩ দিন। এ মাসেই এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখিনি তবে চারদিকে কুয়াশাচ্ছন্ন দেখে খুব ভালো লাগছে। আজকের দিনে কুয়াশা জানান দিচ্ছে যে শীত এসে গেছে।

ভোর বেলা হাটতে বের হওয়া গাবরোল শান্তি পাড়া গ্রামের আনিছুর রহমান বলেন, ‘এই মাসে প্রাকৃতিক নিয়মেই কিছুটা কুয়াশা পড়ার কথা। তবে এতো কুয়াশা পড়ার কথা নয়। যেন বেশিই কুয়াশা পড়েছে। কাছে থেকে একটু দূরের কিছু দেখা যাচ্ছে না।’

জলঢাকা শহরের বাজার এলাকার একটি ব্যাংকের এটিএম বুথের গার্ড জুন্মত হোসেন বলেন, ‘মধ্য রাতের পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল শহর। কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে রোদ উঠতে শুরু করে। বেলা ১১টার দিকে চড়া রোদে বেশ গরম লাগছে।’ঁ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!