সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে সিসা উদ্ধার করলো বিজিবি

মেহেরপুরে সিসা উদ্ধার করলো বিজিবি

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার খালপাড়া সীমান্ত থেকে ১২০ কেজি সিসা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা ।

 

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পরিত্যক্ত অবস্থায় সিসাগুলো উদ্ধার করে বিজিবি।

 

বিজিবির বুড়িপোতা কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জামান জানান, সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে চোরকারবারীরা সিসা জাতীয় পদার্থ ভারতে পাঁচার করছে এমন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিসাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে খালপাড়ার গ্রামের মেইন পিলার ১১৫ এর সাব পিলার ৭ এর নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি পলিথিনের বস্তায় জড়ানো সিসাগুলো উদ্ধার করা হয়। সিসাগুলোর ওজন ১২০ কেজি। প্রতি কেজি সিসার বাজার মূল্য দুই হাজার টাকা। উদ্ধারকৃত সিসাগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!