মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক,মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মেহেরপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, প্রধান শিক্ষক তাজউদ্দীন, ইসরাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal