মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মেহেরপুরে শিক্ষক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু ” এই শ্লোগানকে সামনে রেখে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন এবং আতিয়া খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন, মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আশরাফুজ্জামান,প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal