কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ মরকাবহ এলাকায় শুক্রবার সকালে বংশাই নদীতে গোসল করতে নেমে তাসকিন আহমেদ(৯) এক শিশুর র্মমান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু আটাবহ শাহবাজপুর গ্রামের রতন মিয়ার ছেলে। সে শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্র জানায় শুক্রবার সকালে ওই এলাকার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় তাসকিন। পরে ফুটবল খেলা শেষে সকাল দশটার দিকে বন্ধুদের সাথে মরাবহ জাঙ্গালিয়াপাড়া এলাকায় বংশাই নদীর ব্রীজের পাশে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। নদীর স্রোতের ডুবে যায়। এসময় সাথে থাকা অন্যান্যদের ডাক চিৎকারে আসে পাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে।এদিকে স্থানীয়রা অনেক খুজাখুজির পরে দুপুর সাড়ে বারোটার দিকে নদীতের পাশে মাছ ধরার জালে আটক অস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে আটাবহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। স্বজনরা শিশুটির দাফনের কাজ শুরু করেছে।তবে এ বিষয়ে থানায় একটি সাধার ডায়েরী করার জন্য বলা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal