কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ভাবীকে জোরপূর্বক ধর্ষনের মামলায় দেবরকে ও নিষিদ্ধ সংগঠন আ’লীগের ঝটিকা মিছিলের ঘটনায় এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে ও যুবলীগ কর্মী জয়নাল আবেদিন(৪৮)। ও মৌচাক কৌচাকুড়ি এলাকার সামাদের ছেলে আবু তাহের(২২)।
পুলিশ সূত্র জানায় গত বুধবার বিকালে পল্লীবিদ্যুত বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ মিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি ঝটিকা মিছিল করে। পরে এ ঘটনার ভিডিও ফুটেজ সনাক্ত করে বৃহস্পতিবার রাতে জয়নাল আবেদিনকে মোল্লাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ গ্রেফতার করে।
এদিকে গত ৯ আগষ্ট রাতে মৌচাকের কৌচাকুড়ি গ্রামের রাতের অন্ধকারে ঘরে ঢুকে আপন বড় ভাবীকে জোরপূবর্ক ধর্ষণ করে আবু তাহের নামে এক যুবক। পরে এ ঘটনার পরদিন ভাবী বাদি হয়ে দেবরের নামে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। এদিকে এ ঘটনার পর আবু তাহের গা ঢাকা দেয়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে মৌচাক বাজার এলাকা থেকে ধর্ষণকারী যুবককে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) শহিদুল ইসলাম বলেন আ’লীকের এক কর্মী ও ভাবীকে ধর্ষণের অভিযোগে যুবকসহ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠনো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal