সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-২ আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে ওঠান বৈঠকে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজায়েত হোসেন ওয়াদুদ, সৈয়দ আলী মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমদাদুল হক নায়েচ প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal