হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মেম্বার আব্দুল কাদের।
তিনি প্রচারণার অংশ হিসাবে এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজের প্রার্থিতা তুলে ধরছেন।
তিনি এক স্বাক্ষাৎকারে এ প্রতিনিধিকে বলেন, আমি অতীতের মতো আগামীতেও গরিব ও অসহায় মানুষের পাশে ছিলাম ও আছি, তাই আগামীতেও তাদের পাশে থেকে কাজ করতে চাই। এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে ৯নং ওয়ার্ডকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো বলে আশাবাদ ব্যাক্ত করেন।
জানা গেছে, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে আব্দুল কাদের দায়িত্ব পালন করে ছিলেন। এবং সেসময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। তাই তিনি জনসেবার এই ধারাবাহিকতা বজায় রেখেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের
নির্বাচনী মাঠে নেমেছেন। এদিকে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে।
projonmo21.com Popular bangla online newsportal