নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যূৎ এলাকায় রোববার দুপুরে একটি
পোশাক তৈরির কারখানায় তিতাস গ্যাস কোম্পানির দুই কর্মকতার্ হামলার
শিকার হয়েছেন। আহত দুই তিতাস গ্যাস কোম্পানির কর্মকতার্রা হলেন,
সহকারি প্রকৌশলী আতিউর চৌধুরী ও উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান।
তবে তিতাস গ্যাস কোম্পানির কর্মকতার্সহ প্রায় ১৫-১৬জন কর্মকর্তা
কর্মচারী প্রায় ৪ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
বিকেল ৪টার দিকে অবরোধ তিতাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার
করেন।
তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন চন্দ্রা জোনাল অফিসের
কর্মকর্তারা জানান, গোপন সংবাদে তারা জানাতে পারেন পল্লী বিদুৎ এলাকায়
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আইমান টেক্সটাইল নামক একটি কারখানায়
তিতাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন গ্যাস কোম্পানির বৈধ সংযোগ এর
পাশাপাশি গোপনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে। ওই
অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে সকাল ১১টার সময় কর্মকতার্সহ প্রায়
১৫-১৬জন লোক কারখানায় অভিযান চালান। এসময় কারখানা কর্তৃপক্ষের নির্দেশে
কারখানার জিএম মোঃ মোতাহের হোসেন, শ্রমিক ও পালিত ক্যাডার শরীফ খান,
সাইফুল ইসলাম খাইরুল ইসলামের নেতৃত্বে তিতাস ট্রান্সমিশন এন্ড
ডিষ্ট্রিবিউশন কোম্পানীর একাধিক কর্মকর্তার ওপর অতর্কিত হামলা
চালায়।এসময় তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুজন
কর্মকর্তা গুরুতর আহত হয়। এসময় শ্রমিকরা তিতাস ট্রান্সমিশন এন্ড
ডিসট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ডিজিএম সাহাজাদা
ফরাজি ও ম্যানেজার মোস্তফা মাহাবুব সহ তিতাসের একাধিক কর্মকর্তাসহ
কর্মচারীদের জিম্মি করে রাখে কারখানা কতর্ৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে কর্মকতার্দের উদ্ধার করেন।
তিতাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন গ্যাস কোম্পানির চন্দ্রা
জোনের ডি জি এম সাহাজাদা ফরাজি জানান,আয়মান টেক্সটাইল কারখানার
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের
নির্দেশে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। পরে পুলিশের সহযোগিতায়
অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। একই কারখানায় দুবার অবৈধ গ্যাস
সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিলো।
কালিয়াকৈর থানার ওসি মোঃ আকবর আলী খান জানান, খবর পেয়ে আটক তিতাস
গ্যাস কোম্পানির লোকজন উদ্ধার করে তাদের অফিসে পৌছিয়ে দিয়েছি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal