হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গনের সাথে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বিলকিস ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার সকালে পৌর শহরের অনির্বাণ স্কুলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সাইদার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বিলকিস ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দোদুল,সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙালি, সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, অনুষ্ঠান টি সঞ্চালন করেন কাঠালী ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন
শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিকার মাধ্যমে শিক্ষার্থীদের মেরুদণ্ড সোজা করতে হবে। এবং
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তাই শিক্ষা কে এগিয়ে নিতে হলে আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার প্রতি প্রধান মন্ত্রী যে পরিকল্পনা গ্রহন করেছেন তা বাস্তবায়ন করতে সহযোগিতা করার আহবান জানান।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান সমুহের বিভিন্ন সমস্যা সমুহ সমাধানের দাবি জানান।
projonmo21.com Popular bangla online newsportal