হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ঝলমলে রোদ চারিদিকে। সূর্যের তেজ কিছুটা কড়া। দিনভর থাকে উজ্জ্বল সূর্য কারন দিনের বেলায় গড়ম একটু বাড়তি।রাতে উত্তরের হিমেল হাওয়ার সাথে শীতের আমেজ । শেষ রাত থেকে ভোরবেলা পর্যন্ত পড়ছে হালকা কুয়াশা।
এদিকে রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গত এক সপ্তাহ ধরে দিনের বেলার তাপমাত্রা ওঠানামা করছে। ফলে গরম অনুভূত হচ্ছে। আর সন্ধ্যার পর থেকে শীত পড়তে শুরু করে।যা সকাল ৭/৮ টা পর্যন্ত থাকে। এসময় তাপমাত্রা থাকে ১০-১২ ডিগ্রি। গত ৯ দিনের আবহাওয়ার তাপমাত্রা পর্যালোচনা করে আবহাওয়াবিদরা বলেছেন এটা অস্বাভাবিক।
এ ব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বলেন, দিনের বেলা তাপ বিকিরণ কম হয় বলে গরম লাগে। আর বিকালের পর থেকে তাপ বিকিরণ বেশি শুরু হয় বলে ঠান্ডা লাগে। ঠান্ডা-গরমের জন্য ভাইরাস জ্বর , সর্দি, নিউমোনিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়েছে।
জলঢাকা হাসপাতালে প্রতিদিন আউটডোরে শতাধিক শিশু চিকিৎসা নিতে আসছে। এদের মধ্যে যাদের অবস্থা ভালো নয় তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে।
হাসপাতালের স্বাস্থ ও প,প, কর্মকর্তা জানান, ঠান্ডা-গরমের জন্য ও বিরূপ আবহাওয়ার কারণে বিশেষ করে শিশুরাই বেশি ভাইরাস জ্বর,সর্দি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
projonmo21.com Popular bangla online newsportal