সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে বিজ’ এর শাখা অফিস উদ্বোধন

মেহেরপুরে বিজ’ এর শাখা অফিস উদ্বোধন

 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস(বিজ) ক্ষুদ্র উদ্যোগে ঋণ কার্যক্রম এর ২৭৭তম শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় পৌর এলাকার বসুন্ধরা এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়।

 

 

বিজ’র চুয়াডাঙ্গা জোন’র জেনারেল ম্যানেজার ওলিউর ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ এর উপ-পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, চুয়াডাঙ্গা জোনের সাব-জেনারেল সাব-ম্যানেজার জিল্লুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;