সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন 

জলঢাকায় কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৫ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন।

 

সোমবারে বিকালে জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের

 

পুন: নির্মাণ (৫ম তলার) কাজের ভিত্তি প্রস্থর করেন প্রধান অতিথি

 

স্থানীয় সাংসদ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

 

এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গনে  আয়োজিত আলোচনা সভা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহবুব হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মসজিদের সাবেক খতিব মাওলানা মোকাররম হোসেন সাঈদি, বর্তমান খতিব-মাওলানা ফুয়াদুল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা  জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর- আলহাজ্ব কামরুজ্জামান, পৌর আমীর আলহাজ্ব মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারী আঃ রাজ্জাক রিংকু ও অন্যান্য নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী মহল উপস্থিত ছিলেন।

 

পরে প্রধান অতিথি ও নেতৃবৃন্দ মসজিদের ৫ তলা ভবনের ভিত্তি প্রদান সহ কাজের উদ্বোধন করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মসজিদের উন্নয়নের জন্য সবাইকে সহযোগিতা সহ এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;