সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে কতৃপক্ষ,৫ কোটি টাকার জমি উদ্ধার

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে কতৃপক্ষ,৫ কোটি টাকার জমি উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে নির্মান করা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ও রেলওয়ে কতৃপক্ষ|

বুধবার দুপুরে উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা রেললাইন বাজার ও রতনপুর রেলস্টেশন এলাকায় বাংরাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়|

রেলওয়ে কতৃপক্ষ সূত্র জানায় দীর্ঘদিন ধরে এসব এলাকায় রেললাইনের জমি দখল করে অবৈধভাবে দোকানপাট, স্থাপনা ˆতরি করে ভোগ দখল করে আসছিলো| এদিকে রেলরাইনের দুই পাশেই এসব স্থাপনার জন্য রেল চলাচল নিরাপত্তা বিগ্ন হচ্ছিলো| পরে বিষয়টি কতৃপক্ষের নজরে আসলে সেচ্ছায় এসব স্থাপনা সড়িয়ে নিতে একাদিকবার নোটিশ ও মাইকিং করে রেলওয়ে কতৃপক্ষ| কিন্তু মাইকিং এর পড়েও স্থাপনা না সড়িয়ে দেওয়ায় বুধবার দুপুরে মাটিকাটা, রতনপুর ও ভান্নারা এলাকায় দিনবর উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত| এসময় প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয়| এতে রেলওয়ের প্রায় ৫ কোটি টাকা মুল্যের জমি উদ্ধার করেন ভ্রাম্যমান আদালত |

এসময় ভুক্তভোগী লুৎফর রহমান ও হাবিবুর হৃদয় জানায় আমরা তো স্থানীয় নেতৃবৃন্দ ও রেলওয়ে কর্মচারীদের টাকা দিয়েই দোকান করেছি| তারপড়েও আমাদের দোকানপাট উচ্ছেদ করলো| আমাদের কাছে জমির যে লিজ রয়েছে সেটা নাকি অবৈধ ও নকল| তাহলে যাতের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নকল কাগজ দিলো তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেয়না কেন| আমরা তো গরীব মানুষ| সামান্য কিছু পুজি নিয়ে দোকান গুলো ˆতরি করেছি|

 

বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে স্থাপনা ˆতরি করে ভোগদখল করে আসছিলো একটি চক্র| যা রেললাইন ও ট্রেন চলাচলে ঝুকির্পূন| তাছাড়া সরকারি জমি দখল করে স্থপনা তৈরি করার কোন নিয়ম নাই| তাই এসব স্থাপনা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে| আমাদের এ উচ্ছেদ অভিযান সম সময় চলামান থাকবে|

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন জয়দেবপুর রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাব-সহকারী ইঞ্জিনিয়ার রুবিনা আক্তার, জয়দেবপুর রেলওয়ের খালাসী নিসা রহমান, জয়দেবপুর রেলওয়ে ফাড়ি পুলিশের উপ- পরিদর্শক কাইয়ুম প্রমুখ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!