কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ সংসদীয় আসনের জন্য বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও গণফোরাম দলের মনোনীত তিন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়। গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে সহকারী রিটানিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফী হাবিবুল্লাহ ও মোহাম্মদ সোলাইমান আলম ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
এদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মো. আল-আমিন দেওয়ান নিজে সহকারী রিটানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। এই সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলী হোসেন ভূইয়া, কালীগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি ডা. আজমল হোসেন মিলন, মোহাম্মদ ইউসুফ আলী, মাওলানা মো. আওলাদ হোসেন।
পাশাপাশি গণফোরাম দলের মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন মো. মেজবাউদ্দিন।
projonmo21.com Popular bangla online newsportal