সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকা থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জলঢাকা থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

 

নীলফামারী জেলা  প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকা থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জলঢাকা

 

থানা পরিদর্শন করে থানা এলাকার

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার কার্যক্রম পর্যালোচনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।

এ সময় জেলা প্রশাসক থানা পরিদর্শন ও থানার বিভিন্ন  রেজিস্ট্রার, মামলার নথিপত্র, সাধারণ ডায়েরি ও গ্রেপ্তার রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। পরে তিনি  কর্মরত পুলিশ  কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার বর্তমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পেশাদারিত্ব ও জনবান্ধব সেবার কোনো বিকল্প নেই। তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের জনগণের প্রতি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে থানায়  সেবা প্রত্যাশী সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!