সর্বশেষ :
Home / সারাদেশ / নীলফামারী জেলা পরিষদের দায়িত্বে আবার ও এ্যাড. মমতাজুল হক

নীলফামারী জেলা পরিষদের দায়িত্বে আবার ও এ্যাড. মমতাজুল হক

হাসানুজ্জামান  সিদ্দিকী হাসান 

নীলফামারী প্রতিনিধি। 

 

সারাদেশে ৫৭ টি জেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৩৫ ভোট পেয়েছেন ।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩১৮ ভোট পেয়েছেন ।

 

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সোমবার বিকেল ৪ টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

এর আগে সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

 

নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি

। ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছেন।জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ৮৫৮ জন। এর মধ্যে ৮৫৩ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

 

অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!