কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলে দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়া কখনও কারো সমন্ধে কুট কথা বলতেন না। তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি করেনি। তিনি একজন ভদ্র-শান্ত ও ধৈর্য্যশীল মহিলা। তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আজ তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জন্য বাংলার মানুষ দোয়া করছেন। আলেম-ওলামারা দোয়া করছেন আর কাঁদছেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা মন খোলে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করেন। গতকাল বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর ফুলকুঁড়ি একাডেমির আয়োজিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

জামালপুর ফুলকুঁড়ি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাদেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মোড়ল, সহ-সভাপতি আজিজুল হক মোড়ল প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর ফুলকুঁড়ি একাডেমির পরিচালক সোলেমান মোড়ল ও দেলোয়ার হোসেন মোড়ল, দোলানবাজার ফুলকুঁড়ি একাডেমির প্রধান শিক্ষক কোহিনুর বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা এবং অভিভাবকবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal