সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

কালীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি  ও  সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসর বাদ কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ার পূর্বে কালীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আলম খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের ভিপি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা,  সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক কিরণ মিয়া, কালীগঞ্জ পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক ইসহাক তরফদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, জেলা শ্রমিক দলের সদস্য ইউসুবুর রহমান, পৌর শ্রমিক দলের অর্থবিষয়ক সম্পাদক ফুলু মিয়া, কালীগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লবসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!