নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে রোববার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় রোববার সকালে সাড়ে দশটার দিকে রতন সাহার পানের দোকান থেকে ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।পরে আগুনে লেলিহান শিখা পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে।পরে বিষয়টি কালিয়াকৈর ফায়ার সার্ভিস কে জানালে দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাবসায়ীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউছ ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
projonmo21.com Popular bangla online newsportal