সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় মুয়াজ্জিন ফরিদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে  মিছিল ও মানববন্ধন। 

জলঢাকায় মুয়াজ্জিন ফরিদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে  মিছিল ও মানববন্ধন। 

 

নীলফামারী জেলা  প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে প্রতিবেশীর হাতে নিহত মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর দেশিবাই বোর্ডের দাঙ্গায় এলাকার মিরাতুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এসে  ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে মিলিত হয় ।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা শাহিন আলম, মাওলানা মাজেদুল ইসলাম ও মাওলানা রাশেদ সহ স্থানীয়  ব্যক্তিগন।

 

সমাবেশে বক্তারা বলেন,  গত ২০ নভেম্বর উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর দেশিবাই বোর্ডের দাঙ্গায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আরিফ হোসেনের জমি জোরপূর্বক দখল করতে যান পার্শ্ববর্তী এলাকার  এনামুল হক, হাবিবুর রহমান হাবিব, হামিদা বেগম ও হাসানুর রহমান।

 

এ নিয়ে  তাদের মধ্যে  ঝগড়ার সৃষ্টি হলে তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিন।

 

এসময় তাকে পিটিয়ে হত্যা করেন এনামুল সহ তার পক্ষের লোকজন।এই ঘটনায় আরিফ সহ তার পরিবারের আরও তিনজন গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার পরদিন, আরিফ হোসেনের স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন।

 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, মামলা দায়েরের নয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!