সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে প্লাস্টিক তৈরি কারখানায় মেশিন বাস্ফোরন, দুই শ্রমিক দগ্ধ 

কালিয়াকৈরে প্লাস্টিক তৈরি কারখানায় মেশিন বাস্ফোরন, দুই শ্রমিক দগ্ধ 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় একটি কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায়।

 

দগ্ধরা হলেন, উপজেলার মাটিকাটা এলাকার মোঃ বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)

 

কারখানার শ্রমিকরা জানায়, উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি কাজ করছিল শ্রমিকেরা। এক পর্যায়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে মেশিনে অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় আশপাশের অন্য শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

মর্ডাণ হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, আগুনে বাবুলের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

 

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে আমাদের দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি আরো বলেন, মেশিনের আগুন দমকল বাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়াতে পারেনি।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে আগুনে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!